আসি সে ছাই থেকে @ Ashes By Tom Conry
M
0
Altın Yaprak
আমরা আবারও আসি সে ছাই থেকে
আমরা ঐ ভাল থেকে ব্যর্থ হয় দৌড়ে
আমরা বারবার আসি অলক্ষ্যের দুয়ারে
নতুন করে পুরাতন সৃষ্টির সৌষ্ঠবে
তখন থেকে আমাদের জীবন সভ্যতায় নিবদ্ধ
অঞ্জলি দেয় তোমার দুয়ারে তোমাতেই আবদ্ধ
আমরা তোমার কাছে আমাদের ব্যর্থতা স্বীকার করি
আমাদের প্রচেষ্টার শক্তি তোমার দুয়ারেই খুঁজি
সেই উপঢৌকন পূর্ণ নয় আমাদের পক্ষ থেকে
সেই জীবন তৃষ্ণাও পূর্ণ নয় ব্যর্থ স্বপ্নিল জালে
আমাদের দাও পূর্ণতার শক্তিমত্তা
দাও পূর্ণ লক্ষ্যে পৌঁছার বেদাত্মা
অঞ্জলি দেয় তোমার দুয়ারে তোমাতে খুঁজি সত্ত্বা
আবারও উঠি নিকৃষ্ট ভাগাড় থেকে
সে উপশম আসতে দাও এ ব্যথার সুস্থতায়
যদিও বসন্ত নীরবে প্রস্থান করে শীতের আগমনে
আর গ্রীষ্মের উষ্ণ অভ্যর্থনা ঝড়ের কবজায় বন্দী
আর নতুন করে সৃষ্টি হতে থাকে এ বিশ্ব
দিই তোমার দুয়ারে আমাদের এ ন্যুন অর্ঘ্য
তোমায় ধন্যবাদ হে ঈশ্বর
তুমিই আমাদের তোমার আকৃতিতে করেছো সৃষ্টি
আর ধন্যবাদ সে সব মহামানবদের
যাঁরা অমর তাঁদের অতুলনীয় কৃতকর্মে
সে সব মহাত্মাদেরও ধন্যবাদ
যাঁরা আমাদের নতুন সৃষ্টিতে অমর প্রেরণা
-(ভাবানুবাদ)
*********
Ashes by Tom Conry. © 1978 OCP Publications. Sung by Richard Schletty. Piano: Sr. Anne Becker, SSND
Bu şiiri puanla
Henüz puan verilmemiş