চতুর্দশপদী # 04
M
0
Altın Yaprak
নিঃশ্বাস নিচ্ছি চিমনির বিষাক্ত কালো ধোঁয়ায়
বাণিজ্যিক দালানের শিরোধার্য হয়ে দাঁড়িয়ে
মাথা উঁচু করে কালো কুণ্ডলীতে ধোঁয়া পাকিয়ে
বাতাসের অদৃশ্য শরীরে জড়িয়ে উলঙ্গ ছায়ায়
উদ্ভট নগরায়নের ক্ষ্যাপা নীতির কৃত্রিম মায়ায়
জনপদের সবখানে একই অ-নীতির হচ্ছে বিয়ে
পুঁজিবাদের গোপন অঙ্গে তৈল মর্দন হয় অক্ষয়ে
বাঁচতে হয় যেন পার্থিব কর্মযজ্ঞে তাদের করুণায়
কর্মশক্তি যা জ্বলে তা শুধু অকৃত্রিম ঘামই জ্বলে
দেহ শক্তির অর্জনে ভোগের কৃশ চাকা শুধু ঘুরে
হাত পা দেহ মন সবি চিমনির কাঠ হয়ে থাকে
ভস্ম হয় স্তরে স্তরে অবশেষে সহ্য ধোঁয়ার কলে
ন্যাপকিনের রক্তের গন্ধও চিমনির ধারায় উড়ে
অর্জন এখনো ভিক্ষের থালার জং ধরা ফাঁকে
-০৬/০৫/১৮
****
পুঁজিবাদ ≠ কর্মচারী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş