দ্বিতত্ত্বে বিভক্ত কান্নার রহস্য
M
0
Altın Yaprak
যদি কাঁদতে থাকো তুমি তবে শুধু কাঁদো
তুমি জানোনা তোমার হয়ে ঝরছে কিনা
সে অশ্রু বিন্দু
সময়ের পরিক্রমায় তুমি দেখবে হয়তো
তোমার এ কান্না পুরোভাগই ছিল ব্যর্থ
আনন্দঘন অথবা বেদনা বিঁধুর
জীবনের শুরু আর শেষ মুহূর্ত
তুমি পৃথিবীতে এসেছিলে কান্নার ঝড় তোলে নিজেতে
আর অন্যরা আনন্দের উল্লাসে মিষ্টি বিতরণে
যখন চলে যাবে তুমি তখনও কান্না
ঐ অশ্রুবিন্দু অন্যের তোমার হয়ে বেদনায় শোক পাথারে
দু'কান্নার গতি ভিন্নতরে ভিন্ন পথে
দ্বিতত্ত্বে বিভক্ত দু'কান্নার রহস্য
জীবন সংগ্রামে জেনে নাও তুমি কোন ত্বত্তে
Bu şiiri puanla
Henüz puan verilmemiş