মিলে যাবে সব মহাপ্রেমের মহাগুপ্তে
M
0
Altın Yaprak
আমাদের সকল জীব আর জড় সে মহাত্মা থেকে
সমূহ বিভক্তে বিচ্ছিন্ন প্রতিলিপি;
ছড়িয়ে আছে জানা অজানায়।
সে মহাত্মা থেকে মহামোহ
দিগ্বিদিক ছুটে বাদী-বিবাদী হয়ে,
পবিত্র শূলী অথবা নিরাকারে ধ্যানী হয়ে,
সাকারে পবিত্র প্রসাদ বিলিয়ে
অথবা আত্ম ধ্যানের নির্বাণ জ্ঞানে।
শত সমূহসহস্র সময় ধরে-
পোক্ত প্রাণ সঞ্চারে অথবা নিস্তেজ প্রাণ হয়ে
আমি মানুষ, হাঁটছি আজো অজানা কৃষ্ণ গহবরে!
হয়ত একদিন পেয়ে যাবে সে মহাত্মাকে এই সমূহ বিভক্ত অমরাত্মা
আর মিলে যাবে শ্রেণীবিন্যাস হীন মহাগুপ্তে!
Bu şiiri puanla
Henüz puan verilmemiş