মুহূর্তগুলো
M
0
Altın Yaprak
মুহূর্তগুলো সব প্রবালকিটের মত সারিবদ্ধ, অনুগামী
যেমন প্রবালকিটের মৃত্যু হয়
মুহূর্তেরও অতীত তেমনি খুব কাছাকাছি
দূরত্বগুলো অনুস্থানেই নির্মিত
মহাস্থান আর মহাকাল কখনো কখনো মহাপ্রয়াণ
অজস্র মুহূর্ত বা দূরত্ব আর নিঃশ্বাসের অন্ত
সবই একই সারিতে আবদ্ধ, একই নীতিতে মিলিত
প্রাণ যায় মহাপ্রয়াণে, ঐ একই স্থানে একই অনুভূতি নিয়ে
আর আমি বা আমরা সকলে চলে যায় খুব কাছাকাছি নশ্বরে
-১৭/০২/১২
Bu şiiri puanla
Henüz puan verilmemiş