নিঃসঙ্গ বিনাশ বসন
M
0
Altın Yaprak
এখানে পঞ্চমুখের সুধা বিলাতে আজ কেউ আসেনি
তাই আমি সেখানে যায়নি তোমার সাথে তাল মিলাতে
বৃষ্টির তাল লয় তুমি অনুভব করে দেখো
তুমি বৃষ্টির সাথে কুটুম্বিতা করে দেখো
প্রেম করে দেখো
দীর্ঘ জীবনের বাঞ্চনীয় সুধা পাবে।
আজ মোরা আসছে সাঙ্গ পাঙ্গ নিয়ে
১০ নম্বর বিপদ সংকেত আমার উপকুলীয় অঞ্চলে
যেখানে একদা প্রেমের উন্মীলন ঘটতো
সেখানে আজ নাকি প্রেমের সমাধি হবে
আমি কিংকর্তব্যবিমূড় ঝড়ো বাতাসের আলিঙ্গনে
আমার প্রেমের আঙ্গিনা পূর্ন নষ্ট মঞ্চের সমাধিতে
আমার প্রেম পাখি আজও উড়ে যায় জীবিকার সন্ধানে
ভোর ৫টাই - বেজে উঠে গার্মেন্টস বাসের হর্ন
থামাতে পারিনি কাউকে - আমি নিঃসঙ্গ বিনাশ বসন
Bu şiiri puanla
Henüz puan verilmemiş