নিঃসঙ্গ বুনোহাঁস ।। তু ফু
R
0
Altın Yaprak
●
.
নিঃসঙ্গ, বুনোহাঁসটি প্রত্যাখান করছে দানাপানি,
তার ডাক খুঁজে ফিরছে ঝাঁকটাকে।
সেই একক ছায়ার জন্য সমবেদনা অনুভব করবে কে
দূরবর্তী সহস্র মেঘের আড়ালে মিলিয়ে যাচ্ছে যা?
লক্ষ করো, যদিও দৃশ্য থেকে উড়ে যাচ্ছে
তার আর্জিময় ডাক কেটে ফালাফালা করছে তোমাকে।
চেঁচামেচি সর্বস্ব কাকেরা এড়িয়ে যাচ্ছে তাকে:
তর্কবাগিশেরা, ঝগড়ুটেরা বেড়ে উঠছে সংখ্যায়।
.
●
.
#Bengalized by: #RahmanHenry
Bu şiiri puanla
Henüz puan verilmemiş