অন্ধকারে নয় আলোতে এসো

M Mahtab Bangalee Mahtab Bangalee
0 Altın Yaprak
প্রতিবাদ পদত্যাগ হাজারো মিটিং মিছিল একাত্তরের ঘাতকদের পালননীতির তীব্র সমালোচনা, মৌলবাদী উৎখাত নীতি কত কিছু হচ্ছে। প্রতিদিন সময় পেরোচ্ছে, দিন আসছে রাত হচ্ছে উষা আসছে আবার সন্ধ্যা হচ্ছে, সময় যেমন তেমন কাটছে। এ দিকে প্রত্যেক লিখক কবি সাহিত্যিক ভাষাবিজ্ঞ আরো যারা উদার প্রাণের মুক্ত চিন্তার মুক্ত কলমীগণ মুক্তিবাণী ছড়াচ্ছে। তাঁদের সবারই মুক্ত পথে বিষাক্ত গুল্ম কণ্টক পাতানো হচ্ছে চোখে সরষে ফুল দেখার ভয় বিহ্বলে জীবন যাপিত করতে হচ্ছে। তাঁদের সকলেরই মুক্ত ধ্যানকে নিমিষেই গ্রাস করছে অশুভ কালো আঁধারের যারা সঙ্গী, যারা অপসৃষ্টির হোতা, যারা হিংস্র থাবার সাথী। তারা কী চায়, কী গড়ে তোলার প্রচেষ্টায় যারা অনাসৃষ্টির গোঁড়া কারিকর, ঘৃণ্য মানসিকতায় আহ্লাদিত। জানি তাদেরও জীবনবোধ আছে কল্যানের তাদেরও স্বাধীন মত প্রকাশের অধিকার আছে তবু তারা কেন সেটাতে অংশহীনে শৃঙ্খলা জবুথবু করছে? তাদের মনে রাখা উচিত -অসি আর মসির লীলা এক নয় একটি বাহুবল অপরটি ধ্যানী শক্তি আর মসিতেই কল্যাণী। তাদের বলি যারা হিংস্র থাবার সাথী - তোরা যদি পারিস তোরাও তোদের তর্ক তোদের মত প্রকাশ কর এ স্বাধীন দেশে ন্যায় যুক্তিতে তোরা ন্যায়ের ভেক ধরে মুক্ত প্রাণের অধিকারীকে করবিনা জ্বালাতন নইলে তোদের ঘায়েল করবে সকল বরেণ্য মুক্ত সাহসী কলমী লিখন! -০৫/০৩/০৪

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.