ডিসেম্বর রজনী।।ডব্লিউ. এস. মারউন
R
0
Altın Yaprak
●
.
অন্ধকারে দাঁড়িয়ে আছে হিম ঢালভূমি
অথচ গাছপালার দক্ষিণভাগ স্পর্শ করতে শুকনো খটখটে ঠেকছে
গাছেরে প্রধান কাণ্ডগুলো সপালক উঠে যাচ্ছে জ্যোৎস্না অভিমুখে
এসব দেখতে এসেছি
শাদা বৃক্ষগুলো রাত্রিকালীনে বৃদ্ধ
বৃদ্ধতরটি
সর্বপ্রথম মু্খোমুখি হয় ধ্বংসের
এবং আওয়াজ পাচ্ছি দোয়েলগুলো জেগে আছে চাঁদের কারণে
নিজস্ব অঙুলি সঞ্চালনে
অবিরাম বয়ে চলেছে জলপ্রবাহ
আজ রাতে আরও একবার
একটা অনন্য প্রার্থনা খুঁজে পেলাম তবে সেটা পুরুষদের জন্য নয়
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* ডব্লিউ. এস. মারউন (৩০ সেপ্টেম্বর ১৯২৭ -) : কবিতায় পুলিৎজার এবং ন্যাশনাল বুক এওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার জয়ী মার্কিন কবি, গদ্যকার ও অনুবাদক। যুক্তরাষ্ট্রের সপ্তদশ পোয়েট লরিয়েট। পুরোনাম: উইলিয়াম স্ট্যানলি মারউইন।
.
*
#WilliamStanleyMerwinPoems
Bu şiiri puanla
Henüz puan verilmemiş