সত্য-মিথ্যে!
M
0
Altın Yaprak
জানা বিষয়টি সব সময় সত্যই বলে থাকি;
আর নিজের অজানা বলে তা মিথ্যে বলে বিতাড়িত করার চেষ্টায় লিপ্ত।
তাইতো মিথ্যে শব্দটি শুনা মাত্র ঘৃনায় ভ্রু কুঁচকায়।
তবে মিথ্যে বিষয়টা যে কি সেটা যদি জানতুম তা সত্য বলে হয়ত বুকে জড়াতাম।
মিথ্যে বলে কি আদৌ কিছু আছে কিনা আমার জানা নেই।
যে যা জানে তা আমি জানিনা বলেই হয়ত বলি তা মিথ্যে।
সত্য-মিথ্যের অন্তর্জালে আজ পুরো বিশ্বের সকল ধর্ম সম্প্রদায় আটকে আছে।
তাইতো দেখি-
বিশ্বাসীদের কাছে যেই ধর্মটি সত্যি বলে বিশ্বাস হয়
সেটি ছাড়া বাকি সব ধর্ম সে মিথ্যে বলে।
আসলেই কি তাই?
Bu şiiri puanla
Henüz puan verilmemiş