সত্যিই চলে গেলে ওপাড়ে!
M
0
Altın Yaprak
অন্তিম পদযাত্রা তোমার শুরু হয়েছে
শবানুগামীদের হাত ধরে তুমি যাচ্ছো চলে
শুধুই শুনছি বিলাপ গীতির অনুরণন
একলা নিশি আর নিঃসঙ্গ দোতারা
রাতের পিনপতন অনশন ভঙ্গ করে
পালকি এসেছে তোমার দুয়ারে
তরী ভিড়িয়েছে খেয়া ঘাটের মাঝি
প্রকৃতির খেয়ালের তুমিই যাত্রী
বিধির খেয়ালের তোমার প্রস্থান
জোৎস্নার শোকাত্মক হিমেল ছায়া
আর জীর্ন শীর্ন নির্বাক তোমার দেহ
সবই বিচরণ ক্ষীণ জোৎস্নায়
আর হানিকেনের তেজহীন আলোতে
ধীর পদে তুমি যাচ্ছো চলে
নেই, আর নেই তুমি
সত্যিই চলে গেলে ওপাড়ে
বিধির পিঁড়িতে সত্যিই তুমি চলে গেলে
নিঃসঙ্গ প্রেমের ফাঁদে ফেলে
(বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে -১২/০৯/০৯)
Bu şiiri puanla
Henüz puan verilmemiş