তোমার ফ্রাঙ্কেইনস্টাইন
M
0
Altın Yaprak
দ্বন্দ্বগুলো জড়ো করে দেখো
দেখবে অনেক তালগোল পাকিয়ে অমিলিত স্তম্ব
নিস্তেজ হয়ে পড়ে যাবে অজস্র বিপ্লবী তত্ত্ব
তুমি খুব উদার হয়ে কৃপা বিলাচ্ছো
তোমার অনুসারীর মাঝে
অমিলিত চক্র ঘূর্ণনে আজ যে দ্বন্দ্ব
তার পরিসংখ্যানও অজ্ঞাত
স্রষ্টার বন্দনাগীতি চলছে নিজ নিজ উৎসাহে
তোমার বিপক্ষ অনুসারীর মাঝে তুমি হীন জ্ঞান
তুমি নারকীয় কীটে অপদস্থ
তুমি বিশ্বের মাঝে এক ভয়ঙ্কর আতঙ্কবাদ
চক্র খুব বক্র রীতিতে তোমায় পূর্ণ সংহারে
চক্রে ক্ষিপ্র বিচারে তুমিই বিধ্বস্থ
কী বলবো তোমায় -
তোমাতেই সমাসীন তোমার অলক্ষীরা
তোমাতেই ঠাঁই নিয়েছে
তোমার তরে ফ্রাঙ্কেইনস্টাইন যারা
Bu şiiri puanla
Henüz puan verilmemiş