Wailing
M
0
Altın Yaprak
আশাগুলো
গন্তব্যে পৌঁছার আগে
ঢলে পড়ে মৃত্যু খাদে
পার্থিব তামাশার তমিস্রায়
নিঃশ্বাস বিষবাষ্পে বেঁচে থাকে
সুর করে, শঙ্খে ধ্বনি তোলে
তামসিক শৃঙ্খলার সাফল্যে
এ পৃথিবী অকৃতদার
বধির, অন্ধ, খোঁড়া ও বোবা হয়ে
এগোতে থাকে
জাগবে না এ পৃথিবী
খেলবে নগ্ন খেলা
বিবশ রাতের খেয়ালী বেশ্যালয়ে
তবুও জাগবে না
আলোকিত সূর্যোদয়ে
এ পৃথিবী অকৃতদার
বধির, অন্ধ, খোঁড়া ও বোবা হয়ে
এগোতে থাকে
কবিমন, একাকী
প্রায়শঃ জেগে থাকে
এ উন্মাদ রাতের দুপুরে
কবিতার যৌবন নাদিত শব্দে
ভেবে ভেবে
কবে শ্যাষ হবে
এ হাহাকার? ....
১৯.১০.২০২০ চট্টগ্রাম
Hopes
Before reaching the destination
it falls into the abyss of death
In the blindness of worldly jokes
Breathing survives in toxins
In tune, the conch makes a sound
The deceptive success of the discipline
This world becoming ungrateful,
Deaf, blind, lame and dumb
Keep moving forward
This world will not wake up
Play nude game
In the whimsical brothel of the love night
Still don't wake up
In the illuminated sunrise
This world becoming ungrateful
Deaf, blind, lame and dumb
Keep moving forward
Alone mind of poet
Often stays awake
In this full noon of insane night,
In the dynamic youthful of poetic words
Thinking
When will it last this wailing? ....
19.10.2020 Chattogram
Bu şiiri puanla
Henüz puan verilmemiş