আগুন ও বরফের কথা ।। রবার্ট ফ্রস্ট (Bengalized By Rahman Henry)
R
0
Altın Yaprak
আগুন ও বরফের কথা ।। রবার্ট ফ্রস্ট
বাঙলায়ন: রহমান হেনরী
- - - - - - - - - -
কেউ কেউ বলে, এই দুনিয়া ছারখার হবে পুড়ে,
কেউ কেউ বলে ধ্বংস হবে, বরফ-চাপা'র ফলে।
জানতে কি চাও, কোন বাসনা আমার হৃদয় জুড়ে?
আগুন! আগুন! করছে যারা; আমি তাদেরই দলে।
কিন্তু যদি পুনর্জন্মে, দ্বিতীয়বারও ধ্বংস-যজ্ঞ চলে,
মনে হয়, আমি বলবো না, তুমি যত প্রলোভন ঢালো,
জীবন ও জগত অবসান হতে হলে
বরফই অনেক ভালো
বরং, আমি তো চেঁচিয়ে উঠবো, 'অনেক হয়েছে' ব'লে।
@ Rahman Henry
Bu şiiri puanla
Henüz puan verilmemiş