আশাবাদী মানুষ ।। নাজিম হিকমেত
R
0
Altın Yaprak
●
শিশুকালে একটাও মৌ-প্রজাপতির পাখনা ছেঁড়েনি
বিড়ালদের লেজে লেজে বেঁধে দেয়নি টিনের কৌটা
কিংবা ম্যাচের খোলে বন্দি করেনি কাঁচপোকাদের
বা পায়ে মাড়ায়নি পিঁপড়ের ঢিবি
বেড়ে উঠেছিলো
আর এসবের সব কিছুই ঘটেছিলো তার সাথে
যখন সে মারা যাচ্ছে তার শয্যার পাশে ছিলাম
সে বলেছিলো কবিতা শোনাও
সূর্য আর সমুদ্রের কবিতা
পারমাণবিক চুল্লি ও উপগ্রহ বিষয়ে কবিতা
মানবতার মাহাত্ম্য সম্পর্কে কবিতা
●
* Original:
Optimistic Man- A Poem by Nazim Hikmet
** Bengalized by Rahman Henry
Bu şiiri puanla
Henüz puan verilmemiş