তবু টিকে থাকতে হয় শেষ দেখার অভিলাষে
M
0
Altın Yaprak
স্মৃতি রোমন্থনে খুব বেশি সুখানুভূতি হয়না
ইচ্ছে করেই ফিরে যাই আবার সেসব দিনের মাঝে
যা আমায় রেখেছিল অনন্ত নিসর্গে
রহস্য রয়ে গেল সব নীতিমালার মাঝে
বারে বারে অনীতির দায় বর্তায় জন সাধারণে
কার মুক্তি কোথায় -এই প্রশ্ন জনে জনে
জীবনের যতটুকু বাস্তবতা কিংবা প্রত্যক্ষ গঠিত ঘটনা ঘটেছে
আর পরিকল্পিত প্রত্যাশাগুলো বিস্মৃত হচ্ছে প্রত্যেক রূঢ় বাস্তবে
ততটুকু থাকে শুধু হতাশা।
যে বাস্তবতা আসে আমাদের মাঝে দৈবভাবে
অনাহূত অদৃশ্য আদেশে
সে বাস্তবতার জীবন তরী নোঙ্গর ফেলে
হতাশার তিক্ততার মহাসাগরে
অবিশ্বাস্য সব কাল্পনিক নীতিতে ভর করে চলা আমাদের
যা অঙ্কুরেই বিনষ্ট হয় যতই আশাবাদ ব্যক্ত করি
যা বলি নির্ভেজাল আর অতলান্তে খোঁজে পাই ভেজালের উর্ভর ভূমি
আনন্দ ঘন বৈচিত্র রঙিন উৎসব
অবেলার সব ডাক হক কুপোকাতে
দিশেহারার প্রান্তরে অহর্নিশ কালিমার লীলা
উদ্বাস্তু আমি একলা পথে একা ভ্রমনে
ভাবনার মাঝে অভিলাষী মন অবিলাসে স্থির থাকেনা
চাওয়ার বিলাস অন্তহীন, শেষান্তে আশাহত বেদনা
তবু টিকে থাকতে হয় শেষ দেখার অভিলাষে
Bu şiiri puanla
Henüz puan verilmemiş