বিবাহের গাথা ।।লুইজ ক্লুখ
R
0
Altın Yaprak
●
.
ওখানে অন্যরা ছিলো; তাদের দেহগুলো
এক একটি প্রস্তুতি।
একে আমি ওভাবেই দেখতে এসেছি।
ক্রন্দনের এক প্রকার বাষ্পস্বরূপ।
এত বেশি বেদনা বিশ্বচরাচরে- - শরীরের
নিরাকার শোক, যার ভাষা হলো
ক্ষুধা- -
আর জমায়েত কক্ষে, বাক্সবন্দি অজস্র গোলাপ:
ওরা যা বুঝাতে চায় তা হলো
বিভ্রান্তি ও বিশৃঙ্খলা। তারপর শুরু হচ্ছে
বিবাহের ভয়ানক দান-ধ্যান,
বর এবং কনে
হিরণ আলোর ভিতর সবুজ পাহাড়ে উঠছে
যতক্ষণ নাসেখানে একটা পাহাড় সৃষ্টি হচ্ছে,
থাকছে কেবলই আকাশবন্দি সমতল ভূমি।
এই তো এখানে আমার হাত, সে বলেছিলো।
কিন্তু সেটা বহুদিন আগের কথা।
এখানে আমার হাত যা তোমার ক্ষতি করবে না।
.
.
* লুইজ ক্লুখ [২২ এপ্রিল ১৯৪৩ - ]:
২০২০ সালে কবিতার জন্য নোবেলজয়ী মার্কিন কবি।
.
●
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
.
#LouiseGlückPoems
.
** জার্মান ভাষায় এ কবির নাম: লুইজ এলিসাবেট ক্লুখ
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş