বিলমন্তের প্রতি ।। আঁদ্রেই বেলি

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
বিলমন্তের প্রতি ।। আঁদ্রেই বেলি ● . কবি, —মানুষ আপনাকে বুঝতে পারছে না। আপনার চোখ দুটো জ্বলছে না চপলহৃদয়ে। আপনার চোখ দুটো আকাশমণ্ডলে উত্থিত: নীলকান্তমণির অনন্তদ্যুতি রয়েছে আপনার সাথে। আপনার সাথে, আপনার ওপরে শে আদরবর্ষন করছে, চুম্বন করছে শব্দহীন। নীল আসমানে বিধৌত, বসন্ত ঋতু একটানা ঘন্টা বাজাচ্ছে আপনার শ্রবণে। শে আদর ঢালছে, চুম্বন করছে নিঃশব্দে। মানুষ যদিও, বরাবরের মতই আছে, ঘিরে আছে আপনাকে, আপনি, — অনন্ত, মুক্ত ক্ষমতাময়। আহ, হাসুন এবং কাঁদুন, নীলের ভেতর, মুক্তার মত, বিক্ষিপ্ত মেঘদল। সূর্যাস্ত ভস্মিভূত হয়ে খসে পড়েছে বিচ্যুতির ভেতর সেখানে হৃদয়ের কোনও প্রয়োজন নেই অগ্নি: সেখানে বরফকবলিত সরু দাগের মত ছড়িয়ে পড়েছে অসংখ্য মুক্তায় গাঁথা মালা। . * [ বিলমন্ত: কনস্তানতিন দিমিত্রিয়েভিচ বিলমন্ত (১৮৬৭ - ১৯৪২) , রুশিয়ান প্রতীকবাদী কবি ও অনুবাদক] . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * আঁদ্রেই বেলি (২৬ অক্টোবর ১৮৮০ - ৮ জানুয়ারি ১৯৩৪) : রুশিয়ান কবি, ঔপন্যাসিক, তাত্ত্বিক ও শিল্পসমালোচক। প্রকৃত নাম: বরিস নিকোলায়েভিচ বুগায়েভ। তবে, তিনি, আঁদ্রেই বেলি নামেই সমধিক পরিচিত। . * #AndreiBelyPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.