বিরাট পলায়ন ।। চার্লস বুকওয়স্কি

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
বিরাট পলায়ন ।। চার্লস বুকওয়স্কি ● . শোনো, সে বললো, একটা বালতির ভেতর তুমি কি কখনও এক ঝাঁক কাঁকড়া দেখেছো? তাকে বললাম, না। ভালো কথা, মাঝেমধ্যেই যেটা ঘটে তা হলো একটা কাঁকড়া আরেকটার পিঠে চড়বে আর বালতি বেয়ে ওপরের দিকে উঠতে শুরু করবে, তারপর, যখনই সে প্রায় পালানোর পর্যায়ে আরেকটা কাঁকড়া তাকে চেপে ধরবে আর নিচে নামিয়ে আনবে। সত্যিই? আমি জিজ্ঞেস করলাম। সে বললো, সত্যি, আর এই ব্যাপারটা ঠিক এরকম যে, অন্যদের কেউই কাউকে এখান থেকে চলে যেতে দেয় না। হুবহু ডাকবিভাগের পরিসেবার মতো! বললাম, বিশ্বাস করি তোমাকে। ঠিক সেই মুহূর্তে তদারকী কর্মী চলো এলো আর বললো, তোমরা কথাবার্তা বলছো। এই চাকরিতে কথা বলার অনুমতি নাই। ওখানে এগারো বছর এবং আরও আধাবছর ধরে থাকছিলাম আমি। ল্যাটা মেরে বসা থেকে উঠে দাঁড়ালাম এবং তদারকী কর্মীর দিকে উঠে গেলাম আর তারপর পৌঁছে গেলাম এবং ওখান থেকে নিজেকে টেনে বাইরে আনলাম। ব্যাপারটা এতই সহজ ছিলো যে অবিশ্বাস্য। কিন্তু অন্য কেউই আমাকে লক্ষ্য করলো না। এবং তারপর থেকে, যখনই কাঁকড়ার ঠ্যাং খেতাম সেই জায়গাটার কথা ভাবতাম। গলদা চিংড়িতে মনযোগ দেবার আগে সম্ভবত ৫ বা ৬ বার অবশ্যই ওই জায়গাটার কথা ভাবলাম। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.