বিষণ্ন গন্ডোলা ।। রহমান হেনরী (Poem In Bengali)
R
0
Altın Yaprak
প্রাচীনকালের ভারি অলঙ্কারে
অঙ্গ জুড়ে রাজরানীটির সাজ
বাগেশ্রীতে উঠলো বেজে যেন
নুপূর এবং চুরির রিনিঝিনি
মাঠের ধুলায় রাখাল ছেলের মত
সবিস্ময়ে এই ভিখিরিরাজ
ভাবছে, আহা! অনেকদিনের পর
ফিরলো বুঝি প্রণয়ভিখারিনি!
ভাবতে গিয়েই দৃশ্য খেলো ঝাঁকি
সন্ধ্যাঘন পাখির কলরব
ভবের বাতাস ঘূর্ণিপাকে উঠে
বিপুল ভাবে দিচ্ছিলো মন-দোলা
শূন্যমাঠের যন্ত্রণা উৎসবে, মূর্তবেদন
সেই যাতনার সমস্ত বাস্তব,
খা খা জলে দুলছে আগের মতই
দীন-ভিখারির বিষণ্ন গন্ডোলা।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş