বৃষ্টিপাতের সম্ভাবনা ।।জান ক্যাপলিনস্কি
R
0
Altın Yaprak
বৃষ্টিপাতের সম্ভাবনা ।।জান ক্যাপলিনস্কি
●
.
বৃষ্টিপাতের সম্ভাবনা... যদি বৃষ্টি হওয়া সম্ভব হয়
প্রত্যেক কিছুই সম্ভব: পালংশাক, লেটুস, মুলা ও মৌরিলতা,
এমনকি গাজর এবং গোল আলু, এমনকি কালো
এবং লাল জাম, এমনকি পুকুরের ওপর
ভরতপাখি, যেখানে তোমরা দেখতে পাবে
পূর্ণিমার প্রতিফলন, আর বাদুড়ের ওড়াউড়ি।
শিশুরা ব্যাডমিন্টন খেলায় সাঙ্গ দিচ্ছে আর ঘরে ঢুকছে।
পশ্চিম দিকে হালকা কুয়াশা। একটু একটু করে
আমার অঙ্গপ্রত্যঙ্গ অবসন্নতা কাটিয়ে উঠছে। স্বপ্ন দেখছি
কোলনে যাবার জন্য একটা বিমান ভাড়া করেছি।
আমিও ভেতরে যাবো। আকাশ অন্ধকারপ্রায়।
বার্চ শাখাগুলোর ভেতর দিয়ে আধখানা চাঁদ জ্বলছে।
সহসা নিজেকে মনে হচ্ছে আলকেমিস্টের বকযন্ত্র
যেখানে এইসব— উষ্ণতা, বিষণ্নতা,
আশা এবং অভিনব ভাবনাসমূহ—
বর্ণিল ও নতুন, অদ্ভুত কিছু একটার সাথে গলছে।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* জান ক্যাপলিনস্কি (২২ জানুয়ারি ১৯৪১ -) : এস্তোনিয়ার কবি, দার্শনিক, সংস্কৃতি-সমালোচক ও অনুবাদক। নোবেল সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
.
*
#JaanKaplinskiPoems
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş