এক আরব মেষপালক সিয়ন পর্বতে তার ছাগল খুঁজছে ।। ইয়াহুদা অ্যামেশাই
R
0
Altın Yaprak
এক আরব মেষপালক সিয়ন পর্বতে তার ছাগল খুঁজছে ।। ইয়াহুদা অ্যামেশাই
.
[ An Arab Shepherd Is Searching For His Goat On Mount Zion - poem by Yehuda Amichai]
●
.
এক আরব মেষপালক সিয়ন পর্বতে তার ছাগল খুঁজছে
আর বিপরীত দিকের পাহাড়ে আমি খুঁজছি আমার শিশুটিকে।
এক আরব মেষপালক আর এক ইহুদি পিতা
দুজনেই আপাতত ব্যর্থ।
দুজনেরই কণ্ঠস্বর একত্রিত হলো ঊর্ধলোকে
দুজনের মাঝখানে উপত্যকায় সুলতানের জলাশয়।
আমাদের কেউই চাই না বালকটি বা ছাগলটি
বলিযন্ত্রের কাতলার ভেতরে
মাথা গলিয়ে দিক।
পরে, ওদেরকে আমরা জঙ্গলের ঝোপের ভেতর পেয়ে যাই
আর হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে
আমাদের কণ্ঠস্বর ফিরে আসে স্বরতন্ত্রীতে।
এসব পাহাড়ে, একটা বালক কিংবা ছাগল খোঁজাটা
সর্বদাই নতুন এক ধর্মের গোড়াপত্তন ঘটিয়েছে।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* ইয়াহুদা অ্যামিশাই (৩ মে ১৯২৪ - ২২ সেপ্টেম্বর ২০০০) :
জার্মানিতে জন্মগ্রহণকারী ইসরায়েলি কবি। ইসরায়েলের স্বনামধন্য এই কবি, গত শতাব্দীর মধ্য ষাট থেকে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন।
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş