এক ইঞ্চি শরীর ।। শেল সিলভারস্টেন (Bengali Version)

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
এক ইঞ্চি মাপের যদি হতে, কীটের পিঠেই ইশকুলেতে যেতে। সাঁতার হতো, পিপীলিকার চোখে-ঝরা এক ফোঁটা অশ্রুতে। এক চিমটি পারুটিতেই খাবার হতো অনায়াসে এক হপ্তা চলেও যেতো, মাছিটাকেই লাগতো যেন দানবীয় প্রাণী এক ইঞ্চি হতো যদি তোমার শরীর খানি। এক ইঞ্চি মাপের যদি হতে, দোরের ছিদ্রপথেই ঘরে যেতে, পুরো মাসই কেটে যেত শস্যগোলার নাগালখানি পেতে। এক চিলতে ছিট-কাপড়ের বিছনা হতো বড়, মাকড়জালই দোলনা তোমার, এটাই মনে করো! শিস্তি(*) হলে পরিধেয়, ঢেকেই যেতো শির এক ইঞ্চি হতো যদি তোমার ও-শরীর। বাসন ধোবার বেসিন হতো সাগর উপকূল। মাকে তোমার জড়িয়ে নিতে জড়াতে আঙ্গুল। মানুষজনের চরণ দেখেই আঁৎকে দৌড় দিতে, রাত পোহাতো একটা কলম ঘুরিয়ে কেবল নিতে, (এই কবিতা লিখতে হলো চৌদ্দ বছর পার এক ইঞ্চি মাপ যে কেবল আমার দেহটার!) * Bengalized by Rahman Henry ** Original: One Inch Tall- Poem by Shel Silverstein

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.