এক টুকরো সময় ।। সুজান উইলিয়ামস
R
0
Altın Yaprak
এক টুকরো সময় ।। সুজান উইলিয়ামস
●
.
সময় খুঁজে বের করা দরকার—
দৈনন্দিন জীবনের দাবীর পরিপ্রেক্ষিতে
অলক্ষ্যণীয়
এক টুকরো সময়
সময়ের প্রতিটি গ্রাস চিবিয়ে চিবিয়ে যাকে খুঁজে পাওয়া যেতে পারে।
ভাবনার এই বিভ্রান্ত পাখিকে সামনে রেখে ধ্যান করতে চাই—
জানতে চাই যে থালাবাসন মাজার চে'ও
বেশি কিছু ছিলো আমার জীবন
আর অপেক্ষমান ছিলো টেলিফোন বেজে ওঠার আশায়
হোক তা আনন্দ বা দুঃখের সংবাদবাহী।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* সুজান উইলিয়ামস (১৯৭৭-) : মার্কিন কবি। ওয়াশিংটন রাজ্যের দক্ষিণ-পশ্চিমে, বেনটন কাউন্টির রিচল্যান্ডে বসবাস করেন। শহরটিতে ৫০ হাজার মানুষের বসবাস।
.
* #SusanWilliamsPoems
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş