হান্না চলে যাবার পর ।। জুরিথ ভয়োর্ত

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
● . আমার বাইকের টায়ারগুলো মসৃণ। আকাশ খিটখিটে মেজাজে ধূসর। অন্তত তেমনটাই চলছে সব দিন হান্না চলে যাবার পর। চকলেট আইসক্রিমকে লাগছে আলুবোখারা। থেকে যেতে আসছে সবগুলো ডিসেম্বর। মে ও জুনগুলোকে ফিরিয়ে নিয়েছে তারা হান্না চলে যাবার পর। ফুলের গন্ধ যেন মাছ-ধোয়া জল। মখমলকে মনে হচ্ছে খড়। যে-কোনও নাদুস কুকুরই গাঁড়ল হান্না চলে যাবার পর। কিছুই মজার নেই হাসবারও কিছু না। কোনও খেলাতেও নেই তো রগড়। ওরা ডাকছে, কিন্তু আমি বের হবো না হান্না চলে যাবার পর। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * জুরিথ ভয়োর্ত (২ ফেব্রুয়ারি ১৯৩১ -) : মার্কিন কবি, লেখক, সাংবাদিক ও মনরোগ-বিশ্লেষক। আদিবাসী আমেরিকান [নুয়ার্ক জাতিসত্তা] এই কবির জন্ম নিউজার্সি'তে, সেখানকার মেপলউডে বেড়ে উঠেছেন; বর্তমানে স্বামীর সাথে ওয়াশিংটনে বসবাস করছেন। তাঁর স্বামী মিল্টন ভয়োর্ত একজন খ্যাতিমান রাজনৈতিক ভাষ্যকার ও লেখক। তিনটি সন্তান রয়েছে তাদের। . #JudithViorstPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.