হাড়-মানুষ (Man Of Broken Bone)
R
0
Altın Yaprak
সৈকতে কুড়িয়ে পাওয়া ভাঙ্গা হাড়
আলো ছড়াচ্ছে শয়নকক্ষের অন্ধকারে
সময়ের বালুকুচি উড়ছে
ধীরে ধীরে তোমার শয়নকক্ষ হয়ে উঠছে
বেলাভূমি, বহুদূরের নির্জন
তোমার নিঃশ্বাস থেকে উৎসারিত ঢেউ
আছড়ে পড়ছে সৈকতে
ভাঙ্গা হাড় দেখছে, টুকে নিচ্ছে
অদৃশ্যের নোটবুকে
এই হাড় একদিন মানুষ হয়ে উঠবে, নির্জন সমুদ্রদ্বীপে
উদযাপন করবে কবিতা-সন্ধ্যা
একদম একা
Bu şiiri puanla
Henüz puan verilmemiş