হাওয়ার কাঁধব্যাগে ।। আব্রাহাম সুৎজকিভার

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
হাওয়ার কাঁধব্যাগে ।। আব্রাহাম সুৎজকিভার ● . সোনারং সন্ধ্যায়, নগ্নপদ এক পথচারি পাথরের ওপর তার শরীর থেকে ঝেড়ে ফেলছে পৃথিবীর ধুলা। বনভূমিতে এক পাখি ময়লা ঝেড়ে, ধরে ফেলছে অস্তগামী সূর্যের শেষ ঘ্রাণ। নদীতীরে একটা উইলো গাছও আছে। একটা সড়ক। একটা মাঠ। বাতাসে ঢেউখেলানো এক তৃণভূমি। ক্ষুধাতুর মেঘেদের মৃদু পদক্ষেপ। ওইসব হাত কোথায় যারা সৃষ্টি করে বিস্ময়? সরব এক বেহালাও আছে। তা হলে এমন প্রহরে আমার জন্য কী আর বাকি রইলো করণীয়, আহ, হাজার রঙের পৃথিবী আমার? শুধুই হাওয়ার কাঁধব্যাগে রক্তিম সৌন্দর্য ভরে নেয়া আর নৈশভোজের জন্য ঘরে বয়ে আনা। পাহাড়ের মত এক নির্জনতায় রয়েছে সেখানে। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * আব্রাহাম সুৎজকিভার (১৫ জুলাই ১৯১৩ - ২০ জানুয়ারি ২০১০) : সোভিয়েত রাশিয়ার কবি। . * #AbrahamSutzkeverPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.