হাওয়া ।। রহমান হেনরী (Poem In Bengali)
R
0
Altın Yaprak
লোনাধরা ইটের দেয়াল ঢাকা মাঠ। তারই এক কোণাঘেঁষে অদৃশ্যত এই হলো জরাজীর্ণ বাগান বাড়িটি; একে আজ ভিখারীর শতছিন্ন ঝোলা মনে হয়। মনে হয় উদাস সন্ন্যাসী।
এরই মধ্যে কোত্থেকে উড়ে এলো আর্দ্র-প্রশান্ত হাওয়া। এসে বলছে, 'থাকবো না, থাকবো না, এবেলাই ছুটে চলে যাবো'।
সেই কণ্ঠে সামুদ্রিক গাম্ভীর্য রয়েছে।
এবিদীর্ণ মাঠের ভেতরে, কী করে আটকাবো তাকে, দারিদ্রের মহিয়ান সম্বোধনে আতিথেয়তার বুলি আওড়াতে আওড়াতে? ফলে, কথাই তো একতরফা গান হয়ে গেল! এবং হাওয়ার ঋতু ঝুঁকে গেল প্রাচুর্যের দিকে। এখন নিঃস্বের মত বৃষ্টিঋতু, মাঝেমধ্যে, আমাদের সজীবতা আনে।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş