জীবন: মঞ্চায়নের পুনরাবৃত্তি ।। হাইদি মাওলা
R
0
Altın Yaprak
.
.
জীবন ভিন্ন ভিন্ন কুশিলবের দক্ষতায়
একই দৃশ্যাবলী
মঞ্চায়নের পুনরাবৃত্তি
জীবন নামের এই মঞ্চে
যেমনটি করে গেছেন তাদের পূর্বসূরীরা
কিছুই অভিনব নয়
প্রত্যেকেই নিজের পালা পাবে
পর্যায়ক্রমে
জীবনের কোনও না কোনও নাট্যে
পেয়ে যাবে মূল মঞ্চ...
কখনও অসহনীয় যন্ত্রণায়
কখনও উল্লসিত আনন্দে
যেহেতু নিঃসঙ্কচিত্তে চলমান থাকে জীবন
আমাদেরকে এগিয়ে নিতে চালিত করে তার ঘূর্ণায়মান চাকা
পরবর্তী দৃশ্যের পথে
এভাবে যবণিকাই সূচনা
যা শেষ হবে জীবনের পরবর্তী দৃশ্যাবলী
শুরুর ভেতর দিয়ে
.
.
#Bengalized by #RahmanHenry; #বাঙলায়ন: #রহমানহেনরী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş