কিছুটা দূরত্বে থাকা ভালো ।। রহমান হেনরী (Poem In Bengali)
R
0
Altın Yaprak
মূল-মঞ্চ থেকে কিছুটা দূরত্বে থাকা ভালো;
প্রকৃত কেন্দ্র থেকে দূরে
নির্জন, নিভৃত অন্ধকারে ব'সে থাকা
খুব প্রয়োজন; তাতে
পাদপ্রদীপের আলো আরও যত দৃশ্যাবলী
উদ্ভাসিত হয়; এভাবেই
নিজেকে নিজেরই ছায়া থেকে
ভাঁজ খুলে চিনে নেয়া অনেক সহজ; এর ফলে
অনেক প্রকৃত মনে হয় দূরের নিজেকে।
মূল-মঞ্চ থেকে সর্বদাই কিছুটা দূরত্বে থাকা ভালো;
Bu şiiri puanla
Henüz puan verilmemiş