মার্ক শাগালকে ।। পল এলুয়ার
R
0
Altın Yaprak
মার্ক শাগালকে ।। পল এলুয়ার
●
.
গাধা বা গাভি, মোরগ কিংবা ঘোড়া
বেহালার চামড়ার খোলের ওপর
সংগীতরত একজন আর এক নিঃসঙ্গ পাখি
সস্ত্রীক এক ক্ষিপ্র নর্তক
এক যুগল তাদের যৌবনস্রোতে প্লাবিত
ঘাসের স্বর্ণাভা আসমানের সীসারং
অবারিত মাঠের স্বাস্থ্যপ্রদ শিশির-শিখায়
পৃথক হয়ে আছে
চকচক করছে রক্ত হৃৎপিণ্ডে ঘন্টা বাজছে
শুরুতেই এক যুগলের উদ্ভাসন
আর এক বরফময় তৃণভূমিতে
ঐশ্বর্যময় দ্রাক্ষালতা আঁকছে
চান্দ্রঠোঁট মুখচ্ছবি
যা রাত্রিতে নির্ঘুম।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* #PaulEluardPoems
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş