মুক্ত কবিতা ।। জারা কির্শ
R
0
Altın Yaprak
.
●
গতরাতে ঘুম ভাঙলো এটা জেনে যে
এসব কবিতাকে আমার উচিত
বিদায় জানানো। কয়েক বছর ধরে
এমন ধারাই চলছে। পৃথিবীর পথে
বেরিয়ে পড়তে হয়। ওদেরকে
চিরতরে আটকে রাখা
সম্ভব নয়! এখানে, ছাদের নিচে।
হতভাগারা। রওনা হতেই হবে শহরের উদ্দেশ্যে।
কোনও কোনটা পরে ফিরে আসতে অনুমতিপ্রাপ্ত।
কিন্তু বেশির ভাগই ঝুলছে ওখানে, বাইরে।
কে জানে কী ঘটবে ওদের। নিজেদের মনে
শান্তি খুঁজে পাবার আগে।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* জারা কির্শ (১৬ এপ্রিল ১৯৩৫- ৫ মে ২০১৩) : জার্মান কবি, গদ্যকার ও অনুবাদক।
.
* #SarahKirschPoems
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş