নৈশ উড়াল ।। টেড কুসার
R
0
Altın Yaprak
আমাদের মাথার ওপরে নক্ষত্র, নিচে, নক্ষত্রপুঞ্জ।
পাঁচ বিলিয়ন মাইল দূরে, মরে যাচ্ছে এক আকাশগঙ্গা
যেন তুষারকণা পতিত হচ্ছে জলে। অামাদের নিচে
কোনও এক কৃষক, অনুভব করছে দূরবর্তী সেই মৃত্যুর শীতলতা,
তার উঠানের আলোয় মৃদুশব্দ, টেনে নেয়া হচ্ছে ছাপরা ও শস্যগোলা
যত্ন-আর্তির ভঙ্গিমার মধ্যে।
সারারাত, শহরগুলো, নবজ্যোতিষ্কের মতো ধিকিধিকি, ছুটে যাচ্ছে উজ্জ্বল সড়কগুলোর নিঃসঙ্গ আলোর দিকে, তার মতো একা।
* Bengalized by Rahman Henry
** Original:
Flying At Night - Poem by Ted Kooser
Bu şiiri puanla
Henüz puan verilmemiş