অবশিষ্টাংশ ।। মার্ক স্ট্র্যান্ড
R
0
Altın Yaprak
●
.
নিজেকে ফতুর করি অন্যদের নামে, ফাঁকা করি সবগুলো পকেট।
নিজের জুতা জোড়াকে খালি করি আর রেখে আসি পথের ধারে।
রাতে, উল্টা ঘুরাই ঘড়ির কাঁটা;
পারিবারিক ছবির অ্যালবাম খুলি আর নিজেকে দেখি এক বালকরূপে।
এতে ভালো কী হয়? মুহূর্তগুলো নিজেরাই নিজেদের কাজ করে।
আমি নিজের নামোচ্চারণ করি। বলি: বিদায়।
কথাগুলো একে অপরের পিছু নিয়ে নেমে যায় নিম্নমুখি হাওয়ার পথে।
স্ত্রীকে ভালোবাসি কিন্তু তাকেও সরিয়ে ফেলি।
আমার বাবা-মা তাদের সিংহাসন ছেড়ে উঠে আসে
মেঘেদের আসমানি কক্ষের ভেতর। কীভাবে গাইতে পারবো আমি?
সময় বলে দিচ্ছে কে আমি। বদলে যাই এবং অপরিবর্তি থাকি।
জীবন থেকে এবং জীবনের অবশিষ্টাংশ থেকে প্রত্যাহার করি নিজেকে।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* মার্ক স্ট্র্যান্ড (১১ এপ্রিল ১৯৩৪ - ২৯ নভেম্বর ২০১৪) : কানাডিয়-আমেরিকান কবি, গদ্যকার ও অনুবাদক। জন্ম: সামারসাইড, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, কানাডা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও তুলনামূলক সাহিত্যে অধ্যাপক ছিলেন; লাইব্রেরি অব কংগ্রেসে পোয়েট লরিয়েট উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ওয়ালেস স্টিভেনস পুরস্কারপ্রাপ্ত এই কবি ৮০ বছর বয়সে নিউ ইয়র্কের ব্রুকলিনে মৃত্যুবরণ করেন।
.
*
#MarkStrandPoems
.
September 24,2017 · Dhaka ·
Bu şiiri puanla
Henüz puan verilmemiş