অফলা কমলাগাছের গান ।। ফেদেরিকো গার্সিয়া লোরকা
R
0
Altın Yaprak
●
.
কাঠুরে,
আমার ছায়াকে কেটে বিচ্ছিন্ন করো আমার থেকে,
নিষ্ফলত্বের নিদারূন যন্ত্রণা থেকে
মুক্ত করো আমাকে।
কেন আমার জন্ম হলো আয়নাগুচ্ছের ভেতর?
একের পর এক দিনগুলো প্রদক্ষিণ করছে আমাকে
রাত্রি আমার প্রতিলিপি গড়ছে
তারকাপুঞ্জের মধ্যে।
আমি বাঁচতে চাই প্রতিচ্ছবিহীন।
আর অতপর স্বপ্ন দেখতে দাও আমাকে, যে,
পিঁপড়েরা উঠে আসছে আমার ফলবৃন্তে
আর কাঁটাময় পত্রালিতে ঝাঁক ঝাঁক টিয়ে।
.
●
Bu şiiri puanla
Henüz puan verilmemiş