প্রেম ।। ব্রায়ান জেমস কেফ্রি (Bengali Version)
R
0
Altın Yaprak
ফলের খোঁজে,
মানুষ অনুসন্ধান চালায় বাগানে,
কেউ কেউ বলে টক অন্যেরা বলে খাঁটি স্বর্গীয়,
এইসব তর্ক মহাকালের সমবয়সী।
ভালোবাসা কি জন্ম দেয় ফলের আর পরিণত হয় দ্রাক্ষাসুধায়?
নাকি মিলিয়ে যায় আর দ্রাক্ষালতায় চাপা পড়ে থাকে?
বহুজন আস্থা রেখেছে ‘প্রেম’ এ।
কেউ পেয়েছে টক স্বাদ আর কেউ বা স্বর্গসুখ।
নিজেকে ভাগ্যবান মানি যেহেতু আমিও পেয়েছি প্রেম।
কেননা আমি সেই লোক যে স্বাদ নিয়েছে প্রেমের
আর খুঁজে পায়নি কোনই মিষ্টতা।
* Bengalized by Rahman Henry
** Original:
Love- Poem by Brian James Caffrey
Bu şiiri puanla
Henüz puan verilmemiş