পুরুষকে নারী ।। আই ওজাওয়া
R
0
Altın Yaprak
.
●
.
আলোর বিচ্ছুরণ তপ্ত করছে ছাদটাকে
দেয়ালগুলোর গভিরে
ঢুকে যাচ্ছে চাকু, অন্ধকার।
আমাদের সারাদেহে আলোর রক্ত ঝরাচ্ছে ওরা
এবং তোমার মুখমণ্ডল, হাওয়ার পাখা, ভাঁজ হয়ে যাচ্ছে
ফলে দেখতেও পাচ্ছি না
আমাকে কতটা ভয় পাচ্ছো তুমি।
এমনকি শয্যাতেও, মিশে যাইনি আমরা,
যেখানে শেষ অব্দি আছি।
এটা লুকানোর দরকার নেই:
বরফ তুমি, আমি কয়লা,
প্রমাণ করবার জন্য আমার ত্বকে চিহ্ন রয়েছে।
কিন্তু মুখ খোলো,
কালোর একটা আস্বাদন দেবো তোমাকে
জীবনেও ভুলবে না।
কিছুক্ষণের জন্য তোমাকে বলশালী হতে দেবো,
তোমার হৃৎপিণ্ডকে বানাবে সিংহহৃদয়,
তারপর ফিরিয়ে নেবো।
.
●
.
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* আই ওজাওয়া (২১ অক্টোবর ১৯৪৭ - ২০ মার্চ ২০১০) : কবিতার জন্য ১৯৯৯ সালে ন্যাশনাল বুক এওয়ার্ড জয়ী মার্কিন কবি ও শিক্ষাবিদ। প্রকৃত নাম: ফ্লোরেন্স এন্থনি। আলবেনি, টেক্সাসে জন্মগ্রহণকারী ওজাওয়া নিজেকে ১/২ জাপানি, ১/৮ আদিবাসী, ১/৪ কৃষ্ণাঙ্গ এবং ১/১৬ আইরিশ হিসেবে নিজের পরিচয় ব্যক্ত করতেন। ৬২ বছর বয়সে, ওকলাহোমার স্টিলওয়াটারে মৃত্যুবরণ করেছেন।
.
*
.
* #AiOgawaPoems
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş