পুষ্পমুকুট ।।পল সেলান

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
● . শরৎ আমার হাত থেকে খাচ্ছে তার পত্রপল্লব: বন্ধু আমরা। অনেকগুলো বাদামের খোসা ছাড়িয়ে সময়কে আমরা হাঁটা শেখাচ্ছি: তারপর সে ফিরে যাচ্ছে খোসাগুলোর ভেতরে। আয়নাতে আজ রোববার। স্বপ্নের ভেতর নিদ্রাকক্ষ রয়েছে, আমাদের মুখগুলো সত্য বলছে। আমার চোখদুটো আমারই প্রণয়িনীর যৌনক্রিয়া-দৃশ্যের ওপর নিবদ্ধ হচ্ছে: পরস্পর দৃষ্টিবিনিময় করছি আমরা, বিনিময় করছি অন্ধকারাচ্ছন্ন কথাবার্তা, একে অপরকে ভালোবাসছি পপিফুল ও স্মৃতিচারণের মতো, আমরা নিদ্রা যাচ্ছি একজোড়া শঙ্খের মতো, সমুদ্র যেমন ঘুমায় চাঁদের রক্তকিরণে। পরস্পরকে আলিঙ্গনে জড়িয়ে আমরা জানালা ঘেঁষে দাঁড়াচ্ছি, আর জনগণ দেখছে রাজপথ থেকে মাথা উঁচিয়ে: ওরা জানতো এটাই সময়! এটাই সময় পাথর ফুল হবার চেষ্টা করছে, অস্থির সময়ের রয়েছে স্পন্দনশীল হৃৎপিণ্ড। এটা সময়, এটাই ছিলো সময়। এটাই সময়। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * পল সেলান (২৩ নভেম্বর ১৯২০ -২০ এপ্রিল ১৯৭০) : রোমানিয়ান- জার্মান কবি ও অনুবাদক। ইহুদি বংশোদ্ভুত এই কবির জন্মসূত্রে নাম: পল অ্যান্টশেল। পল সেলান নাম ধারণ করেন নিজেই। সেলান দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরে জার্মান ভাষার মূখ্য কবি হয়ে ওঠেন। তার জন্মস্থানটি (শারনিভস্তি)বর্তমানে ক্রোয়েশিয়ার অন্তর্গত। মৃত্যুবরণ করেছেন প্যারিসে। . * #PaulCelanPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.