শীতের এক রাত্রি ।। সারা টিসডেল

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
● . আমার জানালা-ফলক তুষারে জর্জর, আজ রাত তীব্রতর শীতের দুনিয়া, চাঁদ নিষ্ঠুর আর হাওয়া কচুকাটা কাটতে দু'ধার খঞ্জর। বিধাতা নির্দয় গৃহহীন মানুষের প্রতি, ভিখারিরা এলোমেলো হনহন ছুটছে। বিধাতা নির্দয় ওইসব গরিবের প্রতি যারা তুষারালোকে পথে খালিপায়ে ফুটছে। আমার এ গৃহখানি জুন মাসের মতো, উষ্ণ ও পাটকরা পর্দায় সাজানো, অথচ আমার মন গৃহহীন শিশুটির মতো কাঁদছে শীতের কোপে দূরপথে কোনও। . . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * সারা টিসডেল (০৮ আগস্ট ১৮৮৪ - ২৯ জানুয়ারি ১৯৩৩) : মার্কিন কবি। জন্ম মিসৌরির সেন্ট লুইসে; মৃত্যুবরণ করেছেন নিউ ইয়র্ক সিটিতে। জন্মকালীন নাম: সারা ট্রেভর টিসডেল, বিয়ের পর(১৯১৪)সারা টিসডেল ফিলসিংগার নামটি ব্যবহার করতেন। অতিমাত্রায় ঘুমের বড়ি সেবনের মাধ্যমে আত্মহত্যা করেছিলেন টিসডেল। সুইসাইডাল নোট হিসেবে, কবি, I Shall Not Care নামে একটি কবিতা লিখে গিয়েছেন। * #SaraTeasdalePoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.