শীতরাত্রি ।। বরিস পস্তেরনাক

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
শীতরাত্রি ।। বরিস পস্তেরনাক ● . তুষার ঝরছিলো আর তুষার ঝরছিলো, সারা বিশ্বময়, তুষারপাত ঝেঁটিয়ে প্রান্ত থেকে প্রান্তে নিয়ে যাচ্ছিলো জগতটাকে। টেবিলের ওপর পুড়ছিলো একটা মোমবাতি; একটা মোমবাতি পুড়ছিলো। গ্রীষ্মের মাছিঝাঁক যেমন গনগনে শিখার সাথে ডানা ঝাপটায়, তুষারকুচিগুলো তেমনই ডানা ঝাপটাচ্ছিলো জানালার শার্সিতে তুষারঝড় স্থাপত্য গড়ছিলো কাচের ওপর তীর ও চক্রাদির মূর্তায়নে। টেবিলে পুড়ছিলো একটা মোমবাতি; একটা মোমবাতি পুড়ছিলো। আকার-বদলানো ছায়াগুলো প্রতিফলিত হচ্ছিলো আলোকিত সিলিংয়ের ওপর: পরষ্পরভেদি হাতের, পরষ্পরভেদি পায়ের— পরষ্পরভেদি গন্তব্যের। একজোড়া ক্ষুদে জুতা মেঝেতে পড়ে গেলো আওয়াজ তুললো বিকট। একটা মোমবাতি নৈশধারক থেকে একটা পোশাকের ওপর বিসর্জন করলো মোমাশ্রু। সবকিছু মিলিয়ে গেলো বরফাচ্ছাদিত ঘনকুয়াশা-শাদা, ধূসরতার ভেতর। টেবিলে পুড়ছিলো একটা মোমবাতি; একটা মোমবাতি পুড়ছিলো। এককোণায় জ্বলন্ত শিখার খশমশ ঝরছিলো আর প্রলোভনের শাদা-জ্বর তার ত্রিকোণ ডানা উর্ধে ঝাঁকালো, যা ছুঁড়ে দিলো ক্রসাকৃতির ছায়া। গোটা ফেব্রুয়ারি মাসজুড়ে ঘন তুঝার ঝরছিলো, আর বিরতিহীন-প্রায় টেবিলে পুড়ছিলো একটা মোমবাতি; একটা মোমবাতি পুড়ছিলো। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * বরিস পস্তেরনাক (১০ ফেব্রুয়ারি ১৮৯০ - ৩০ মে ১৯৬০) : সোভিয়েত রুশিয়ান কবি, ঔপন্যাসিক ও সাহিত্য অনুবাদ। রুশিয়ার বাইরে, ডক্টর ঝিভাগো (১৯৫৭)উপন্যাসটির জন্য পস্তেরনাক বিশেষভাবে পরিচিত। ১৯৫৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেও, সেটি তিনি গ্রহণ করতে পারেন নি; তার মৃত্যুর অনেক বছর পর, ১৯৮৮ সালে, তার নামে পুরস্কারটি গ্রহণ করা হয়। তার উল্লেখযোগ্য কবিতাগ্রন্থ: মাই সিস্টার, লাইফ, দ্য সেকন্ড বার্থ। পুরোনাম: বরিস লিওনিদোভিচ পস্তেরনাক। . * #BorisPasternakPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.