সন্ধি ।। এজরা পাউন্ড (Bengali Version)
R
0
Altın Yaprak
তোমার সাথে এখন যুদ্ধবিরতি, ওয়াল্ট হুইটম্যান...
দীর্ঘকাল অতিশয় ঘৃণা করেছি তোমাকে।
একটা খবিশ-মাথা বাবা আছে যার, সেই এক শিশুর মত
বেড়ে উটতে উঠতে আজ এসে পড়লাম তোমার কাছে;
এখন বন্ধুত্ব করবার মত যথেষ্ট বয়স হয়েছে আমার।
তুমিই তো সেই জন, যে ভেঙ্গে ফেলেছিলো অপরিণত কাঠগুলি,
এখন ভাস্কর্য গড়ার সময়।
আমাদের একটাই শেকড় আর বৃক্ষরসও সেই একটাই...
এসো দুজনের মধ্যে যোগাযোগ গড়ে উঠুক।
* Bengalized by Rahman Henry
** Original:
A Pact - Poem by Ezra Pound
Bu şiiri puanla
Henüz puan verilmemiş