সব ঋতু ব্যস্ততার দিকে ।। রহমান হেনরী (Poem In Bengali)

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
ডাবের নবীন গোটা আরও কিছু সবুজতা পেলো, হেমন্ত ফুরায়ে যায়... অস্ট্রেলীয় পিপাসাও এবার আগ্রহী হলো প্রাচ্য অধ্যায়নে; কুয়াশাবাহিনী আজও সেরকম অভিযান ক'রে গ্রেফতার-স্তব্ধ করেনি বৃক্ষময় পত্রচঞ্চলতা; আসন্নের দিকে উড়ে ওঠা মিষ্টি এই শীতের বাতাস দুয়ারে উঠানে দিচ্ছে দোলা, তোমার সংসার ভরে বেড়ে উঠছে কন্যাদের স্বপ্নময় দিন; ঋতুর আলস্যে ব'সে এতোদিন পর মনে হলো__ কে কার নিকটে ফেরে? কে কার বসন্তদিনে ফুলের উৎসব হতে পারে! সব ঋতু ব্যস্ততার দিকে ছুটে যায়...

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.