সূর্য বিদীর্ণ করেছে আকাশটাকে ।।জেনি যোসেফ
R
0
Altın Yaprak
●
.
সূর্য বিদীর্ণ করেছে আকাশটাকে
কারণ আমি তোমাকে ভালোবাসি
আর নদী তার দু'পাড় ভেঙেছে।
সমুদ্র কোলে বসিয়েছে বিপুল সব পাহাড়কে
কারণ আমি তোমাকে ভালোবাসি
এবং চাঁদ যে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে আর ঠাণ্ডা সুরে বলছে
‘স্থিরতা তোমার জন্য নয়' সেদিকে তার খেয়াল নেই।
কোকিলটা পূর্ণতা দিচ্ছে হাওয়াকে
কারণ আমি তোমাকে ভালোবাসি
বসন্তে আর অসংখ্য বনভূমিতে এবং ছায়াময় হয়ে উঠছে বনভূমি।
লোকেরা হাঁটছে রাজপথে আর হাসি-তামাশায় মশগুল
আমি ভালোবাসি তোমাকে
এবং দূরে নদীর ভিতর আনন্দে মাতোয়ারা জনযানগুলো
সিটি বাজাচ্ছে কারণ আমি তোমাকে ভালোবাসি।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #bengalized by #RahmanHenry
.
.
* জেনি যোসেফ [৭ মে ১৯৩২ - ৮ জানুয়ারি ২০১৮]:
বৃটিশ কবি ও সাংবাদিক। বার্মিংহামে জন্মগ্রহনকারী এ কবি বেডফোর্ডশায়ার টাইমস ও অক্সফোর্ড মেইলে সাংবাদিকতা করেছেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ড্রাম পাবলিকেশনেও সম্পাদনার কাজ করেছেন। অন্তত ৫টি সম্মানজনক পুরস্কার ছিলো তার প্রাপ্তির ঝুলিতে।
.
#ennyJosephPoems
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş