তুমি কি ভালোবাসো আমাকে? ।। মৌলানা জালালুদ্দিন রুমি
R
0
Altın Yaprak
এক প্রেমিক জানতে চাইলো তার প্রেয়সীর কাছে,
তুমি নিজেকে বেশি ভালোবাসো
নাকি আমাকে?
প্রেয়সী জবাব দিলো,
নিজের ভেতরে মরে গেছি আমি
অার বেঁচে আছি তোমার জন্য।
নিজস্ব অবয়ব থেকে অদৃশ্য হয়েছি
অার আমার বৈশিষ্ট্যাদি থেকে।
আমার উপস্থিতি শুধুই তোমার জন্য।
সমস্ত বিদ্যা বিস্মৃত হয়েছি আমি,
অথচ তোমাকে জেনেই
আমি বিদূষী হয়েছি।
আমার সমুদয় শক্তি খুইয়েছি,
কিন্তু তোমার ক্ষমতায়
ক্ষমতাবতী হয়েছি।
যদি নিজেকে ভালোবাসি
সেটা তোমাকেই ভালোবাসা।
যদি তোমাকে ভালোবাসি
সে-ও নিজেকেই ভালোবাসার নামান্তর।
*Bengalized by Rahman Henry
* Original:
Do You Love Me? - Poem by Mewlana Jalaluddin Rumi
Bu şiiri puanla
Henüz puan verilmemiş