যদি জগতের দায়িত্ব পেতাম ।। জুরিথ ভয়োর্ত
R
0
Altın Yaprak
●
.
যদি জগতের দায়িত্ব পেতাম
বাতিল করতাম ওটমিল,
সোমবারের সকালগুলো,
এলার্জির ইনজেকশান, আর সারা স্টেইনবার্গকেও।
যদি দায়িত্ব পেতাম জগতের
রাত্রির আলোগুলো থাকতো উজ্জ্বলতর,
ধেড়ে ইঁদুরগুলো আরও স্বাস্থ্যবান, আর
বাস্কেটবলের বাস্কেটটা আটচল্লিশ ইঞ্চি নিচুতে।
যদি জগতের দায়িত্ব পেতাম
নিঃসঙ্গ থাকতে হতো না তোমাকে।
পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হতো না।
ঘুমানোর সময় বলে কিছু তাকতো না।
কিংবা ‘‘বোনকে ঘুষি মেরো না।''
এমনকি, বোনই থাকতো না তোমার।
যদি দায়িত্ব পেতাম জগতের
ফেটানো মাখন-মাখা চকোলেট মিশ্রণ আর বাদামগুলো হতো সব্জি
জেমসবন্ডের সবগুলো সিনেমা হতো রাষ্ট্রীয় দালালির,
এবং যে জন মাঝেমধ্যে দাঁত মাজতে ভুলে যায়,
আর মাঝেসাঝে টয়লেটের ফ্লাশ টানতে,
তাকেও পৃথিবীর কর্তা হতে
যোগ্য বিবেচনা করতাম।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* জুরিথ ভয়োর্ত [২ ফেব্রুয়ারি ১৯৩১ - ]: মার্কিন কবি, লেখক, সাংবাদিক ও মনরোগ-বিশ্লেষক। আদিবাসী আমেরিকান [নুয়ার্ক জাতিসত্তা] এই কবির জন্ম নিউজার্সি'তে, সেখানকার মেপলউডে বেড়ে উঠেছেন; বর্তমানে স্বামীর সাথে ওয়াশিংটনে বসবাস করছেন। তাঁর স্বামী মিল্টন ভয়োর্ত একজন খ্যাতিমান রাজনৈতিক ভাষ্যকার ও লেখক। তিনটি সন্তান রয়েছে তাদের।
.
#JudithViorstPoems
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş