যদি দাঁড়িয়ে পড়ো অটল ।।পেসেন্স স্ট্রং

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
যদি দাঁড়িয়ে পড়ো অটল ।।পেসেন্স স্ট্রং ● . বনভূমির উত্তাপে যদি দাঁড়িয়ে পড়ো অটল অবাক- করা বহুকিছু শুনতে পাবে; পল্লবের ভেঙে পড়া আর গাছপালার ভেতরের হাওয়া, এবং অদৃশ্য ডানাদের ফরফরানি। যদি দাঁড়িয়ে পড়ো অটল আর স্থির থাকো বিশ্বাসে যেসব সহায়তা চাও সবই পেয়ে যাবে; নীরবতার ভেতর থেকে নামিয়ে আনবে যা কিছু দরকার, আশা আর সাহস আর তোমার কাজের জন্য শক্তি। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * পেসেন্সে স্ট্রং ( ৪ জুন ১৯০৭ - ২৮ আগস্ট ১৯৯০) : বৃটিশ কবি, সংগীত রচয়িতা ও ব্যবহারিক মনোবিজ্ঞান লেখক। প্রকৃত নাম: উইনিফ্রেড ইমা মে; তবে তিনি, লেখক নামেই জনপ্রিয়। লন্ডনের ক্যাটফোর্ডে জন্ম; মৃত্যুবরণ করেছেন সাসেক্সে তার নিজ বাড়িতে। . * #PatienceStrongPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.