যদি মনে পড়ে ।। রহমান হেনরী (Bengali Poem)
R
0
Altın Yaprak
দৃশ্যমান রাত্রির অবগুণ্ঠন ফালাফালা ক’রে
শব্দমান হও, বোবাধ্বনি!
কৃষ্ণটাইলস অন্ধকার, শীলিত কণ্ঠের কাছে
সমর্পিত গান হও, সুরারোপযোগ্য হয়ে
বেজে ওঠো শব্দরহিত মাঠে মাঠে!
পরিমিতিবোধে ছাঁটা কেশর দুলিয়ে, কথা বলো,
ক্রমশ বাদামি থেকে নীল-অভিমুখি ঘোড়া!
রবিসন্নিহিত তাপ, টগবগ যন্ত্রসংগীতে বেজে ওঠো...
যদি মনে পড়ে,
কোমলকাঞ্চনই আজ আদিশীলা;
বিচ্ছিন্ন হৃৎপিণ্ডই পাথরের যৌথজন্মভূমি,
বিস্মৃতনদীর রোষ,
কথা বলো, ভুলে যাওয়া মুখের আদলে!
Bu şiiri puanla
Henüz puan verilmemiş