যেসব দিনকে উপভোগ করি ।।ভিক্টোরিয়া স্যাকভিল-ওয়েস্ট

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
যেসব দিনকে উপভোগ করি ।। ভিক্টোরিয়া স্যাকভিল-ওয়েস্ট ● . আমি উপভোগ করি ওইসব দিন যেসব দিনে কোনও ঘটনাই ঘটে না, যখন আমার কর্মসূচিতে কোনই অনুষ্ঠান-সংশ্লিষ্টতা লিখিত থাকে না, যখন আমার অভ্যন্তরীণ শান্তি বিনষ্ট করতে কারও আগমন ঘটে না, যখন কেউ আমাকে আমার নিজস্বতা থেকে হরণ করতে আসে না আর আমাকে পরিণত করে না সেলাইয়ের কাঁথায়, ধাঁধার খণ্ডিত ছবিতে, একটা ভাঙা আয়নায় যা একদা সম্পূর্ণ প্রতিফলনে সক্ষম ছিলো, ওসবে পরিণত হওয়াটা এমন যে নিজেকে নিজের কাছে ফিরিয়ে দিতে অনেক বেশি সময় লেগে যায়, ওরা চলে যাবার দীর্ঘক্ষণ পরেও। বছরগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পরিমাপ করা হয়, আর আমার কাছে জীবন এতই সংক্ষিপ্ত, বন্ধুদেরকে নিজের এক চিমটি দিতেও ক্লেশ হয়। আর শেষ অবকাশ যাপনকালে বন্ধুদেরকে দেবার মত কী আছে আমার? অনিদ্রজাগরণ, লাজুকতা, বৃহতের কোনও ভগ্নাংশ, এমন কিছুই নেই যা সত্যিকারের আমি, অদরকারি বর্জ্য, আমি নিজেই নিজের বর্জ্য, কেননা আমার জীবন আমারই, আর ওদের জীবন সম্ভাব্যতায় ওদেরই, এবং কোনওটা কোনওটাকেই স্পর্শ করতে পারে না। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * ভিক্টোরিয়া স্যাকভিল-ওয়েস্ট (৯ মার্চ ১৮৯২ - ২ জুন ১৯৬২) : বৃটিশ কবি, ঔপন্যাসিক ও বাগিচা-নক্সাবিদ। পুরোনাম: ভিক্টোরিয়া মেরি স্যাকভিল-ওয়েস্ট। বিশিষ্ট বৃটিশ কূটনীতিক, লেখক ও রাজনীতিক স্যার হ্যালল্ড জর্জ নিকোলসনের পত্নী হিসেবে তিনি লেডি নিকোলসন নামেও পরিচিত ছিলেন। । জন্ম ও মৃত্যু ইংল্যান্ডের কেন্টে। . * #VictoriaSackville_WestPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.