যৌন আবেদন ছাড়া ।। ডেভিড ইগনাটো
R
0
Altın Yaprak
●
যৌন আবেদন ছাড়া, সমুদ্রেরও থাকে
কেবলই নৃশংস গতিশীলতা।
তার কঙ্কালীয় মুথমণ্ডল অর্ধনিমিলীত চোখে উঁকি দেয়
এবং হাত দুটো বেরিয়ে আসে যেন শুধু হাড়।
ভালোবাসার ছোঁয়া ছাড়া, ফাঁপা শব্দে
বেজে ওঠে রাজপথগুলো
কাষ্ঠল, দ্রুতগামি পদক্ষেপে,
তাদের কণ্ঠস্বর যেন মৃত্যুগুহার ধ্বনি।
অামরা ট্রেনের মত পরস্পরকে পেরিয়ে যাই,
হুইশেল বাজাতে বাজাতে।
●
* Original: Without Sexual Attraction- A Poem by David Ignatow
** Bengalized by Rahman Henry
Bu şiiri puanla
Henüz puan verilmemiş