জেমস গাওয়ারের সমাধিলিপি

S Sriranji Aratisankar Sriranji Aratisankar
0 Altın Yaprak
ঘীরূনুং মুষ ছুষ ঘীরূনুং মুষ ঘীরীষ । (রঁভঁঁৎ উপজাতিদের ভাষা ।) Carmen est domi, Quod carmen est tumulus. ল্যাটিন অনুবাদ: জেমস গাওয়ার) The poem is my home, That poem is my tomb. ইংরাজি অনুবাদ: শ্রীরঞ্জি আরতিশঙ্কর যে কবিতা আমার ঘর, সেই কবিতাই আমার কবর । বাংলা অনুবাদ : শ্রীরঞ্জি আরতিশঙ্কর কে এই জেমস গাওয়ার? নটবর ঘোষাল বলেন ইনি কেন্টের মানুষ ছিলেন । জন্ম ১৩৮৬ খ্রীস্টাব্দের ৫ই মে । মৃত্যু ১৪২৭ খ্রীস্টাব্দের ২৭ জুলাই । আর জানা গেছে ইনি ল্যাটিন ও হিব্রু ভাষার কবিতা লিখতেন । নটবর ঘোষালের পরিচয়টাও সকলের জানা দরকার । ইনি আমাদের ন্যাড়া মুদি লেনে একটা ভাড়া বাড়িতে থাকতেন । সে প্রায় চল্লিশ-পঁয়তাল্লিশ বছর আগের কথা । উনি ছিলেন অধ্যাপক, কী যে ওনার পড়ানোর বিষয় ছিল কেউ জানে না । কারণ সব বিষয়েই ছিল অগাধ পাণ্ডিত্য । সারা পৃথিবীর প্রায় ৩০-৩৫ টি বিশ্ব-বিদ্যালয়ে আমন্ত্রিত অধ্যাপকের কাজ করেছেন । ২১টি ভারতীয় ভাষা ও ১৭টি বিদেশী ভাষা মাতৃ-ভাষার মতো বলতে লিখতে ও পড়তে পারতেন । সারা পৃথিবীর ১২১ টি দেশে ও প্রশান্ত মহসাগরের প্রায় আড়াই হাজার দ্বীপে ওনার পায়ের ধুলো পড়েছে । জাভা থেকে প্রায় চার হাজার নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে এক দ্বীপে বেড়ানোর সময় উনি জেমস গাওয়ারের সমাধি ফলক আবিষ্কার করেন । জন-মানবহীন দ্বীপে সমাধিফলকের নীচে একটি ডাইরিও পান । কিন্তু ডাইরির সমস্ত লেখা উদ্ধার করতে পারেন নি । তবে বুঝতে পেরেছিলেন ওই ডাইরি মূলত জেমস গাওয়ারের দিনলিপি ও ল্যাটিন, হিব্রু ও রঁভঁঁৎ ভাষায় লেখা কবিতার সংকলন । নটবর দাদু কিছু কবিতা অনুবাদ করে ছিলেন । আজ জেমস গাওয়ারের সমাধিলিপিটি প্রকাশ করলাম নটবর দাদু বলেছিলেন 'দ্যাখ, কবিতা অনেকের ঘর হতেই পারে । মানে কবিতা হল আশ্রয় কিন্তু কবিতা কবর হয় কী করে? এই অজ্ঞজনেরও মাথায় কিছুই ঢোকেনি । সুধী পাঠক-পাঠিকারা এ বিষয়ে আলোক-পাত করলে এই আকাটের একটা জিজ্ঞাসার অন্তত সমাধান হয় ।

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.